প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ০৭:২৬
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর জামালগঞ্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ জামালগঞ্জ শাখার সভাপতি মো নুরুল হক।
সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ পাল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ।
অভিষেক অনুষ্ঠানে স্বস্ব আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ জামালগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা আব্দুর রব।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শৈলন দেবনাথ, সহ-সভাপতি রিপন তালুকদার, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাসুক মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিব রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, সদস্য মোশারফ তালুকদার, শাহ জাহান সিরাজ, জমির আলী প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন