প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:৪৬
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরূপ নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক কালবেলা শাল্লা প্রতিনিধি পি সি দাশ পীযুষ।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় ঢাকায় কেন্দ্রীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনার অনুষ্ঠানে পি সি দাশের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পি সি দাশ ইতোপূর্বে ও ইউকে চ্যানেল এস টেলিভিশন কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরূপ এ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি সুনামের সাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি শাল্লা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন ।
অনুষ্ঠানে দেশের মফস্বল সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, রতœগর্ভা মা সহ ৫টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মফস্বল সাংবাদিকতায় সারা দেশে পি সি দাশ সহ ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস’র সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ সহ সার্কের অন্তর্ভুক্ত ভারত ও নেপালের প্রতিনিধিগণ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন