সুনামগঞ্জে যৌথ অভিযানে ৭ টি বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৮:৫৮

র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের বাজার  থেকে ৭টি Neogel 90 Explosive উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।

 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার দুপুর ১টায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সুনমাগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টি বিস্ফোরক (NEOGEL 90) SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2) 125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502 (MS.INDIA) উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাধানগর পয়েন্টের প্রথম দুইতালা ভবনের পাশে কে বা কারা কিছু প্যাকেট লুকিয়ে রেখেছিল। সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল দুপুরে এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে কোন মানুষ দেখা যায় নি।

 


সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার