নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর আহমেদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ২০:১৩

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। সোমবার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির নেতা রাজু আহমেদসহ কেন্দ্রীয় এবং যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। এর আগে গত বুধবার ওই নেতা-কর্মীদের নিয়ে পবিত্র ওমরাহ্ পালনে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে যান।
এদিকে বিএনপির ওই নেতার আগমনে আরও ৩৫ নেতা-কর্মী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে অবস্থান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আকাশ পথে আজ মঙ্গলবার সিলেটে আসবেন কয়ছর এম আহমেদ। পরে জগন্নাথপুরে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিবেন।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার