জামালগঞ্জে ভারতীয় বিড়ি ও চিনি জব্দ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ২০:১৫

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে ভারতীয় বিড়ি ও চিনি জব্দ করা হয়েছে। সোমবার রাতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। 
জানা যায়, অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৯ হাজার পাতার বিড়ি ও ৫৬ বস্তা ৩০ কেজি চিনি জব্দ করা হয়। পরে জনসম্মুখে পাতার বিড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং চিনিগুলো নিলামে বিক্রি করা হয়। নিলামে সাচনা বাজারের ব্যবসায়ী বাসু রায় সর্বোচ্চ দামে ৩ লক্ষ ৩২ হাজার টাকায় চিনি ক্রয় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক খান ও জামালগঞ্জ থানার এসআই গোলাম সারোয়ারসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার