ধর্মপাশায় মতবিনিময় ও পরামর্শ সভা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ২০:১৭

ধর্মপাশায় খুচরা এবং পাইকারি কীটনাশক ডিলারসহ কীটনাশক কোম্পানি প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে আসন্ন বোরো ও রবি মৌসুমে নির্বিঘেœ বোরো ধান এবং রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সোমবার বেলা এগারটায় ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। উপজেলা কৃষি কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কীটনাশক ডিলার এবং কোম্পানি প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 
এতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান। এছাড়াও খুচরা বালাইনাশক বিক্রেতা ও সিনজেনটা, এসিআই, স্কোয়ার, ইনতেফা, হেকেম, অটোক্রপ কীটনাশক কোম্পানীর প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার