প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১১:৫২
ছাতকে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন উপজেলা যুবলীগ নেতা সাইফ উদ্দিন। সোমবার বিকেলে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
যুবলীগ নেতা সাইফ উদ্দিন ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা তাজ উদ্দিনের পুত্র। সুনামগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, যুবলীগ নেতা সাইফ উদ্দিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জআ
উপজেলার খবর থেকে আরো পড়ুন