সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার বিজয় রায় আর নেই

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১৮:২৭

বিজয় রায়

সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার বিজয় রায় আর নেই। মঙ্গলবার বিকাল তিনটা ৪৭ মিনিটে ছাতকের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিভাবান এই গণমাধ্যমকর্মী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যু সংবাদে সুনামগঞ্জের খবরের বার্তাকক্ষে শোকের ছায়া নেমে আসে। ছাতকের সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা ছুটে যান শহরের কালীবাড়ির বাসভবনে।


ছাতকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র রায় এর নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী কলি রায় দুই সন্তান প্রেম ও অম সহ আত্মীয় স্বজন রেখে যান সাংবাদিক বিজয় রায়।
ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ বললেন, আমরা একজন নিবেদিতপ্রাণ সহকর্মী হারিয়েছি। ছাতকবাসী একজন মানবিক-ন্যায় পরায়ণ সাংবাদিককে হারিয়েছে।


ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বললেন, বিজয় রায় ছাতক প্রেসক্লাবের অন্তপ্রাণ গণমাধ্যম কর্মী, তাঁর অকাল মৃত্যুতে সহকর্মীরা শোকে কাতর।

 


বিজয় রায় দৈনিক সুনামগঞ্জের খবরের সূচনালগ্ন থেকে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। কর্মনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য গেল বছরের জুলাই মাসে তাঁকে স্টাফ রিপোর্টারের দায়িত্ব দেওয়া হয়। তিনি একইসঙ্গে জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ নেশন এবং সিলেটর পত্রিকা সবুজ সিলেটে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

 


তাঁর মৃত্যুতে দৈনিক সুনামগঞ্জের খবরের অপূরণীয় ক্ষতি হয়েছে। দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের পক্ষ থেকে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।
বিজয় রায় শিশুকিশোর সংগঠন কনকচাঁপা খেলাঘর আসরের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন হয় দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে কনকচাঁপা খেলাঘরের আসরের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার