প্রস্তুতি সম্পন্ন/ খুব কম সময়ের মধ্যে দেশে আসবেন তারেক রহমান: কয়ছর

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ২১:৪৪

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, তারেক রহমান দেশে আসার জন্য মুখিয়ে আছেন। ইতিমধ্যে দেশে ফিরে আসার জন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। দেশের মানুষের সাথে তাঁর আগেও যোগাযোগ ছিলো। দেশে আসার জন্য ইদানিং যোগাযোগ আরও বৃদ্ধি করেছেন। খুব কম সময়ের মধ্যে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন।


মঙ্গলবার বিকালে নিজ উপজেলা জগন্নাথপুর পৌরপয়েন্টে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার কালে পথিমধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কয়ছর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। আমরা আমাদের সব ধরণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের পাসপোর্ট জব্দ করে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশে আসতে পারি নি। আমাদের অনেক আত্মীয়-স্বজন মারা গেছেন, রাজনৈতিক অনেক সহকর্মী মৃত্যু বরণ করেছেন। ইচ্ছা থাকা স্বত্তেও আমরা দেশে আসতে পারিনি। শেখ হাসিনা কতটা অমানবিক আচরণ করেছে আমাদের সাথে।

তিনি আরও বলেন, আজ ৮০ থেকে ৮৫ জন নেতা যুক্তরাজ্য থেকে আমার সাথে দেশে এসেছেন। তাঁরা এক রকম নির্বাসিত ছিলেন। আপনারা ছাত্রদের নিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন বলেই আমরা আজ আসতে পেরেছি। ছাত্র-জনতার কাছে আমরা চিরঋণী। মাফিয়া সরকারের কোনো চক্রান্তই আর কাজে আসবে না। খুব কম সময়ের মধ্যে দেশ নায়ক তারেক রহমান দেশের হাল ধরতে বাংলার জমিনে পা রাখবেন। সে দিন খুব বেশি দূরে নয়, অতি সন্নিকটে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার