দোয়ারায় আ.লীগের  দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ০৬:১৫

দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন— মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য অতুল দাসের পুত্র অসিত দাস (৪৮) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আকবর আলীর পুত্র আব্দুস মজিদ (৪৫)।
মো.আব্দুল মজিদ ও অসিত দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক। তিনি আরও জানান, গ্রেফতারের পর আব্দুল মজিদ ও অসিত দাসকে মঙ্গলবার সুনামগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। 
পুলিশ জানায়, সুনামগঞ্জ সদরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটসহ ৯৯ জনকে আসামি করে ও  অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের মো.হাফিজ উদ্দিন। এই মামলায় উপজেলার দুইজন ইউপি চেয়ারম্যানসহ ৯ জন আসামী গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার