জগন্নাথপুরে যুবলীগ নেতা বকুল গ্রেপ্তার 

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ০৬:১৯

জগন্নাথপুর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক বকুল গোপকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
এর আগে সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ। যুবলীগের ওই নেতা জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা গ্রামের গোপেশ চন্দ্র গোপের ছেলে এবং তিনি জগন্নাথপুর বাজারের একজন ব্যবসায়ী। 
যুবলীগ নেতার ভাই মুকুল গোপ বলেন, আমার ভাই ব্যবসায়ী, রাজনীতিতে সক্রিয় নয়, ৪ আগস্টে ভারতে ছিলেন তিনি। তিনি ওই ঘটনার সাথে সম্পৃক্ত নন। 
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রসঙ্গত, গত চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত চর সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই হাফিজ আহমদ। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের নয় নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার