পরিবহনে কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১১:৩৬

পরিবহনে কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি সুখবর

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বুধবার থেকে কর্মবিরিতি শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে যানবাহন চলছে না। একইসঙ্গে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাসও ছেড়ে যাচ্ছে না। জরুরি কাজে বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা পড়েছেন বিপাকে।

 

যাত্রী সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জ থেকে সিলেট যাওয়ার জন্য সকালে বাস স্টেশন এসেছি। এসে দেখি পরিবহনে কর্মবিরতি। আমার পরিবার সিলেট থেকে আসার কথা। ওরাও আসতে পারছে না, আমিও যেতে পারছি না। আমিসহ অনেক যাত্রী যেতে পারছেন না। আজকে কর্মবিরতি প্রত্যাহার না করলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না। অনেক কষ্টে পড়েছি। 

 

এমসি কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম বলেন, আমি এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। আমার বাড়ি জামালগঞ্জ। কলেজে ট্রাম পেপার জমা দেওয়ার শেষ তারিখ আজ। বাস স্টেশন এসে দেখি সব বন্ধ। সিএনজিও চলছে না। এতে হয়রানির শিকার হচ্ছি।

 

শিক্ষার্থী আব্দুল মুমিন বললেন, আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যামিস্টি বিভাগে এ ইউনিটে ভর্তির শেষ দিন। সুনামগঞ্জ থেকে যাবার গাড়ি পাচ্ছি না। না যেতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার।


সুনামগঞ্জ পরিবহন মালিক সংগঠন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে আজ বুধবার সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে জানিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

 

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া জানালেন, লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ না হলে কর্মবিরতি অনির্দিষ্টকালব্যাপী চলবে। তবে অ্যাম্বুলেন্সসহ বিদেশি যাত্রীদের গাড়ি চলাচল করতে পারবে। 

 

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বেলা দুইটায় বিভাগীয় কমিশনার অফিসে বৈঠক হবে। আশা করছি আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করবেন তারা। ইতিমধ্যে বিভাগীয় কমিশনার মহোদয় জানিয়ে দিয়েছেন, লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেবেন তিনি।

এসআরএ

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার