প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১২:৫৬

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

 

দুপুর ১২টার দিকে যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির প্রতিনিধিদলটি। সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

 

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে চাপ বাড়ছে। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। এরই মধ্যে বিএনপির এই তিন বড় নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়টি তাই ঔৎসুক্য তৈরি করেছে।

 

 

যমুনা থেকে বের হয়ে আসার পর বিএনপির নেতাদেরও প্রশ্ন করা হয়, তাঁদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তাঁরা খেয়াল রাখতে বলেছেন।

 


এর বেশি আর কিছু বলেননি বিএনপির এই নেতা।
সূত্র:প্রথম আলো .কম
জআ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার