কাবাডি খেলায় মানুষের ঢল

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ০৭:২৪

‘চল কাবাডি দাইড়া বন, ঘড়ি বলে ঠন্ ঠন্’ অথবা ‘কাবাডি কাবাডি কাবাডি’ বলে ডাক হেঁকে চলেছেন খেলোয়াড়রা। একজন যাচ্ছেন তো আরেকজন আসছেন। এক খেলোয়ার আউট হচ্ছেন, অপরপক্ষের আরেক খেলোয়ার উঠছেন। উৎসুক দর্শকদের হৈ-হুল্লোড়ে প্রকম্পিত হচ্ছে খেলার মাঠ। জমজমাট খেলার আসরে মাঠ থেকে চোখ সরানোর সময় নেই কারো। রেফারির দায়িত্ব যিনি পালন করছেন তার বাঁশি বেজেই চলেছে ক্রমাগত। কোনো দল হারছে, তো কোনো দল জয়ী হচ্ছে। পরক্ষণেই মাঠে নামছে নতুন দল। সময় নষ্ট করা যাবে না। অনেকগুলো দল খেলবে। বিকাল সাড়ে ৫টার মধ্যে শেষ করতে হবে সব দলের খেলা। জয়কল টাইগার, জয়কলস পাওয়ার, ভাই ভাই টিম, বঙ্গবন্ধু টিম, পার্বতীপুরের জিয়ার সৈনিক, স্কুল টিম, ছয় বন্ধু বুলেট, সোনারবাংলা, জয়কলস সূর্য লাল, কুরবাননগরের ভাই ভাই টিম, ছয় বন্ধু বুলেট, তুফান টিম, হাছনবাহার, একশন টিম, আফরোজের টিম ও মুক্তিযোদ্ধা টিম নামের দলগুলোসহ উভয়পক্ষের ৯০টি দলে ৪৫টি ম্যাচ্ খেলবে। বাহারী নামের দলগুলোকে মাইকে ডেকে মাঠে নামাচ্ছেন উপস্থাপক। প্রচÐ লোক সমাগমে আশপাশে বসেছে ছোটখাটো এক গ্রামীণ মেলা। মেলায় বসেছে খেলনার দোকান। শরবত, চা-পান আর মুড়ি-মুড়কির দোকানের পসরা সাজিয়ে বসেছেন কেউ। কেউ দিয়েছেন মÐামিঠাই, মিষ্টান্নের দোকান। 
শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের উত্তরের মাঠে এমনই এক আনন্দঘন দৃশ্যের দেখা মিলে। দাওয়াতি (প্রীতি) এই কাবাডি খেলার আয়োজন করেন জয়কলস গ্রামবাসী। প্রতিবছরই এই গ্রামের লোকজন একাধিকবার খেলাটির আয়োজন করে থাকেন। শনিবারের এই খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা কুরবান নগর ও মোল্লারপাড়া ইউনিয়ন এবং শান্তিগঞ্জের জয়কলস, আস্তমা, পার্বতীপুর, সুলতানপুর, বোগলারখারা ও নোয়াগাঁও (কাকিয়ারপাড়) এই ছয়গ্রামের খেলোয়ারেরা অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির লোকজন জানান, দাওয়াতি এই আয়োজনে শনিবার সকালে সুনামগঞ্জ সদরের কুরবাননগর ও মোল্লারপাড়া ইউনিয়ন থেকে শুধুমাত্র কাবাডি খেলাকে কেন্দ্র করে প্রায় ৫শ’ জন মানুষ শান্তিগঞ্জের জয়কলস গ্রামে এসেছেন। তাঁদেরকে আপ্যায়ন করতে গ্রামের পক্ষ থেকে ৩টি গরু জবাই করা হয়েছে। আমন্ত্রিত খেলোয়ার ও দর্শকদের খাওয়ানো হবে। যার যার মেহমান যে যার মতো করে আপ্যায়ন করবেন। ভাগ করা আছে। 
৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় থাকবেন। প্রত্যেক ম্যাচে উভয় দলের ১২জন খেলোয়ার খেলবেন। শুধু খেলোয়ারের সংখ্যাই ৫৪০ জন। খেলায় কোনো পুরস্কার নেই। আন্তরিকতার খাতিরে সবাই খেলতে এসেছেন। শুধুমাত্র দুপুরে খাওয়ানো হবে। কাবাডি খেলা গ্রামীণ ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষায় এমন খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছের আয়োজকরা। 
সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে বেড়াতে এসেছেন জামলাবাজ গ্রামের বাসিন্দা, প্রবাসী সাংবাদিক আমিনুর রহমান খোকন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকছি। দেশে আসলেও এমন খেলা খুব একটা দেখা হয় না। আমাদের গ্রামীণ ঐতিহ্য রক্ষায় জয়কলসবাসী যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। আমরা চাই একদম গ্রাম পর্যায়ে প্রতি বছর রাষ্ট্রীয় ভাবে এই খেলাটির আয়োজন করা হোক। 
জয়কলস গ্রামের মো. সৈয়দ আলম ও সুলতানপুরের মো. আঙ্গুর মিয়াও এই কথার সাথে সাঁয় দেন। তারা বলেন, প্রতি বছর এই খেলার জন্য আমরা অপেক্ষায় থাকি। খেলার আয়োজন শুরু হওয়া থেকে শুরু করে খেলার দিন পর্যন্ত আমাদের গ্রামে আনন্দের পরিবেশ বিরাজ করে। অনেক আত্মীয়-স্বজনকে তখন আমরা বাড়িতে নাইওর নিয়ে আসি।
আয়োজক কমিটির সদস্য আলী আমজদ ও শহিদ মিয়া বলেন, প্রতি বছরই আমরা এই আয়োজন করে থাকি। গ্রামে গ্রামে স¤প্রীতি বৃদ্ধি, গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও গ্রামবাসীকে আনন্দ দান করতেই আমাদের এই আয়োজন। আমরা যেভাবে এই আয়োজন করে যাচ্ছি ঠিক একই ভাবে আমাদের পরের প্রজন্মও যেনো এই আয়োজন করে এমনটাই প্রত্যাশা আমাদের।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার