শান্তিগঞ্জের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে : কয়ছর

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৮:৫৩

সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শান্তিগঞ্জের মানুষ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য বিএনপির টানা তিন বারের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। রবিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শান্তিগঞ্জ বাজারে কয়ছর এম আহমদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

 

জালিমের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্তিগঞ্জেও অশান্তি হয়েছে, সুনামগঞ্জের মানুষ শান্তিতে ছিল না। আপনার আমার শান্তি কেড়ে নিয়েছিল স্বৈরাচার, মাফিয়া, খুনিরা। মানুষ নির্যাতিত হয়েও কাঁদতে পারে নি, কারণ গুম করে ফেলতো তারা। ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে বিনাভোটে এমপি মন্ত্রী হয়েছেন এই এলাকার একজন। জামিন পাওয়ার পর তিনি বললেন, ‘আমাকে কেন এরেস্ট করেছে আমি জানি না।’ তাহলে সে এমপি-মন্ত্রী কিভাবে হলো। বিনাভোটে এমপি-মন্ত্রী হওয়া কী অপরাধ নয়? দীর্ঘ ১৭ বছর এখানে দাঁড়িয়ে আমাদের কথা বলার অধিকার ছিল না। সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শান্তিগঞ্জের মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে শান্তিগঞ্জের মানুষ। কার ইশারায় আমার ভাইরা আজও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

 


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। সমাবেশের আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ব্যানারে অঙ্গ এবং সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী শান্তিগঞ্জ বাজারে এসে জড়ো হন।
আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও নুর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, আনছার উদ্দিন, আনিসুল হক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল কবির জায়গীরদার রাজা, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি এমএ রব, যুক্তরাষ্ট্র বিএনপির উপদেষ্টা এমএ রউফ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জিয়াউর রহিম শাহীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা সুজাত হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শিহাব খান, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল হক কালাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক আহমদ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার