এক্সক্লুসিভ

মা-ছেলে হত্যাকাণ্ডে আসামি শনাক্ত,  ঘটনাস্থলে এসেছে পিবিআই- সিআইডি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪ ১৪:৩০

ছবি সু.খবর

সুনামগঞ্জে পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ক্রাইম সিনের আলামত জব্দ ও বিস্তারিত তদন্তের স্বার্থে সিলেট থেকে আনা হয়েছে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট পিবিআইকে। 

 

সদর থানার ওসি নাজমুল হক জানান, মঙ্গলবার ভোর ৬ টার আশেপাশে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত। পুলিশ অতি দ্রুত আসামীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।  আসামীরা হত্যার পর তাদের নিরাপদ পালিয়ে যাওয়া (সেইফ এক্সিট) নিশ্চিত করে রেখেছিল। তাই দ্রুততার সাথে পালাতে সক্ষম হয়। তবে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। খুব শিগরিই ফলাফল পেয়ে যাবো। 

 

এদিকে ঘটনাস্থলের আলামত জব্দ করতে সিলেট থেকে ডাকা হয়েছে পুলিশের তদন্ত ইউনিট পিবি আইকে।  ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে ৪ সদস্যের টিম ঘটনাস্থলে কাজ করছে। পি বি আইয়ের সাথে যোগ দিয়েছে সি আইডির আরেকটি ইউনিট।
এসআরএ

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার