প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৪ ২১:১৫
আগামী ২৩ নভেম্বর সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কুস্তি। ইতিমধ্যে কুস্তির দল গঠন করতে শুরু হয়েছে প্রস্তুতি।
সোমবার (৪ নভেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে এই আয়োজনের কথা জানান সুনামগঞ্জ কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. মো শাহনুর আলম।
ভাটি অঞ্চল সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি খেলা কুস্তি। যুগ যুগ ধরে সুনামগঞ্জে চলে আসছে জনপ্রিয় এই খেলা। হাওরের ধান কাটার পর কিংবা ধান রোপনের আগে অবসরের সময়ে প্রতি বছরই গ্রামে গ্রামে আয়োজন করা হয় এই খেলার। কয়েকমাস ব্যাপি এলাকায় চায়ের আড্ডা কিংবা আলাপে মানুষের মুখে মুখে থাকে কুস্তি খেলার নাম। গ্রামে গঞ্জে কুস্তী খেলোয়াড়দের রয়েছে আলাদা কদর ও সম্মান। ব্যাপক জনপ্রিয়তা থাকায় মাঝে মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় কুস্তি খেলা।
এর ধারাবাহিকতায় আগামী ২৩ নভেম্বর সুনামগঞ্জ কুস্তি এসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ত উপজেলা কুস্তি প্রতিযোগিতা।
এসআরএস/ টিডি
উপজেলার খবর থেকে আরো পড়ুন