প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ০৭:১৭
তাহিরপুরের হাওরগুলোতে বোর ধানের হালিচারা বীজ বপনে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়,নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাহিরপুরের শনি,মাটিয়ান,মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরপাড়ের কৃষকরা প্রতিদিন ভোরবেলা থেকেই তাদের জমিতে বীজ ধান বপনের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কেউ বীজ ধান পানিতে ভিজাচ্ছেন,কেউ অঁাটিবাঁধা অঙ্কুর গজানো বীজ ধান ছাড়াচ্ছেন,কেউ বীজ ধান মাথায় করে বপনের জন্য তাদের জমিতে নিয়ে যাচ্ছেন,কেউ জমিতে চাষাবাদ করছেন,কেউ আবার নিজোরাই মই টেনে জমির মাঠ সমান করছেন। স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরাও বসে নেই। কৃষক বাবার সাথে তারাও ছুটির দিনে কৃষিকাজে পরিবারকে সহায়তা করছে।
কথা হয় শনির হাওরপাড়ের নোয়ানগর গ্রামের কৃষক আব্দুল কাদিরের সাথে। আব্দুল কাদির জানান, বীজ ধান বপনের কাজ প্রায় শেষ পর্যায়ে, এ মাসের শেষ দিকে হাওরে বীজ ধান বপনের কাজ শেষ হয়ে যাবে। বীজ ধান বুননের কাজে তারা লেখাপড়া করা সন্তানেরাও সহযোগিতা করে যাচ্ছে।
তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ছাত্র আবুল বায়েছ জানায়, বোরো মৌসুমে তারা ছুটির দিনে কৃষক পিতাকে কৃষি কাজে সহায়তা করে থাকেন।
উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও গ্রামের কৃষক বজলু মিয়া বলেন, তাদের বর্ধিত গুরমা হাওরে বোর ধান বীজ বপনের ধুম পড়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বীজ ধান বুননের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান,এ বছর তারা উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ধান পেয়েছেন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনুছ বলেন, এ বছর প্রণোদনা হিসাবে ইউনিয়নের প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে খুবই উপকৃত হয়েছে। এলাকার কৃষকগণ বীজ ধান বপনের ব্যস্ত সময় পার করছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বছর তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২ কেজি করে বীজ ধান দেয়া হয়েছে। এ সময়ে হাওরপাড়ের কৃষকরা বীজ ধান বপনে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন