নির্বাচনী পোস্টারে ভাসছে বাজার

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৫ ০৭:২৩

বাদাঘাট বাজার কমিটির নির্বাচন

দীর্ঘ ১১ বছর পর তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৫ জানুয়ারি। 
এ উপলক্ষে প্রার্থীদের পোস্টার—ব্যানারে ছেয়ে গেছে বাজারের প্রতিটি রোড, মার্কেট। বাজারের হোটেল, রেস্টুরেন্টসহ আনাচে কানাচে পোস্টার ভরে গেছে। দীর্ঘ ১১ বছর পর নির্বাচন হতে যাওয়ায় নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সহ ভোটারদের মধ্যে এবার উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজারের ভোটারদের কাছে কূশল বিনিময় করছেন এবং রঙিন সাদা কালো লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ বলছেন, এবারের নির্বাচনের মতো এতো জাঁকজমক নির্বাচনের আমেজ অতীতে দেখেননি তারা।
জানা যায়, বাদাঘাট বাজার বণিক সমিতির চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৭ জন, সহ— সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ২ জন সহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন— মো. আজিজুর রহমান (ছাতা), মো. আব্দুল গণি (ঈগল) মো. আবুল হোসেন (চাকা), মো. আমির শাহ (চেয়ার), মো. নজরুল ইসলাম সিকদার (ঘোড়া), মো. রুহুল আমিন (আনারস), সেলিম হায়দার (মোটরসাইকেল)।
সহ—সভাপতি পদে প্রার্থীরা হলেন— আব্দুর রউফ (সিএনজি), ইসলাম উদ্দিন (কলসি), ফারুক মিয়া (টিউবওয়েল)।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন— মো. আবুল কালাম (হেলিকপ্টার), কাজী আবুল ফজল (আম), ওবায়দুর রহমান শাওন (মোরগ), শেখ শফিকুল ইসলাম (তালাচাবি), শাহিন মিয়া ( ফুটবল), সাইফুল ইসলাম (বাইসাইকেল), মো. সিরাজ মিয়া (মাছ), হারুন অর রশিদ (বৈদ্যুতিক পাখা)।
কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা হলেন— মুখলেছুর রহমান (দোয়াত কলম) রবিউল আওয়াল (ডাব) শহিদুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।
বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটার রয়েছেন ১২২৯ জান। 
বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, দীর্ঘ ১১ বছর পর বাজার কমিটি নির্বাচন হতে যাওয়ায় ব্যবসায়ী এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটার ও সব প্রার্থীদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচান অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার