শিক্ষায় এগিয়ে যাচ্ছে হাওরপাড়ের নারীরা 

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:৫১

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ 

হাওরপাড়ে নারীদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সমগ্র উপজেলাজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। ১৯৮৮ তাহিরপুর উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয় তাহিরপুর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরবর্তীতে ১৯৯৩ সালে নি¤œ মাধ্যমিক এমপিওভূক্ত এবং ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভূক্ত হয়। ২০১৪ সালে বিদ্যালয়টি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৭ সাল থেকে সুনামের সাথে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন ইয়াহিয়া তালুকদার। সে সময়ে বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা ছিল ৩২০ জন। সেই সময় বিদ্যালয়ের সর্বমোট নগদ তহবিল ছিল তখন ৫’শত টাকা। ২০১৪ সালে বিদ্যালয়টি কলেজে উন্নীত হওয়ার পর থেকেও ৩০ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হওয়ার পূর্বে হাওরপাড়ের অনেক দরিদ্র নারী শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করা সম্ভব হতো না। প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়। প্রতিষ্ঠানটিতে সকল প্রকার অর্থিক লেনদেন চলে ব্যাংকিং পদ্ধতিতে। বর্তমানে ছাত্রী সংখ্যা রয়েছে প্রায় এক হাজার। প্রতিমাসে শিক্ষকদের বেসরকারী বেতন প্রদান করা হয় এক লক্ষ ঊনষাট হাজার টাকা। বর্তমানে সোনালী ব্যাংক তাহিরপুর শাখায় প্রতিষ্ঠানের নগদ টাকা জমা রয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা বলে জানিয়েছেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বিদায়ী অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার।
বিদ্যালয়ে রয়েছে ৩টি দ্বিতল ভবন ও একটি টিনসেড ভবন। প্রতিষ্ঠানটি উপজেলা সদরে অবস্থিত হওয়ার কারণে জাতীয় দিবস ছাড়াও উপজেলার সকল অনুষ্ঠানের র‌্যালি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে হয় ছাত্রীদের।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিতে ভবন ও আবাসন সংকট থাকার কারণে ছাত্রীদের পাঠদানে বিঘœ ঘটছে। 
বিশিষ্ট শিক্ষাবিদ শনির হাওরপাড়ের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া বলেন, ২০১৬ সালের আগে তাহিরপুর উপজেলা সদরে নারীদের উচ্চ শিক্ষার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় হাওর এলাকার দরিদ্র পরিবারের প্রায় ৩০ শতাংশ নারী লেখাপড়া থেকে ঝরে যেতো। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হওয়ায় হাওরপাড়ের নারীরা শিক্ষায় অনেকটা এগিয়ে রয়েছে। শূন্যের কোটায় রয়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। বিশেষ করে নারীরা তাদের বসতবাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সকল প্রকার আর্থিক লেনদেন ব্যাংকিংয়ের মাধ্যমে হয়। সভাপতি হিসাবে এটি দেখে আমার খুবই ভালো লেগেছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার