বাঁধে হচ্ছে না দুর্মুজ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ০৭:৫০

তাহিরপুর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ ‘ছিলানি তাহিরপুর ক্লোজার বাঁধ’। বৃহৎ এ ফসল রক্ষা বাঁধটি ৩টি প্রকল্প একত্র করে নাম দেয়া হয়েছে ছিলানি তাহিরপুর ক্লোজার বাঁধ। বিগত বছর বোরো ফসল উঠানোর পর পাহাড়ি ঢলের পানির তোড়ে ছিলানি তাহিরপুর গ্রামের পাশে এই স্থায়ী বাঁধ ভেঙে যায়। 
পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৭০ লক্ষ টাকা ব্যয়ে এবার বাঁধ নির্মাণ প্রকল্পের (পিআইসি) সভাপতিরা হলেন— ছাবিতুল মিয়া, আনোয়ার হোসেন ও সুহেল মিয়া। বাঁধের ভিতরে রয়েছে মাটিয়ান, বনুয়া ও পালই হাওরের প্রায় ৮ হাজার হেক্টর বোরো জমি।
জনগুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ বিধায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতিদিনই নির্মাণ কাজের তদারকি ও পরিদর্শনে যান। তবে স্থানীয়দের অভিযোগ বাঁধে শুধু এস্কেভেটর দিয়ে মাটি ফেলা হচ্ছে, কিন্তু এস্কেভেটর দিয়ে ফেলা মাটিতে কোন প্রকার দুর্মুজ অথবা ফিক্সিং করা হচ্ছে না। দুর্মুজ না করার কারণে নদীতে আগাম পানি আসলে বাঁধটি হুমকির মুখে থাকবে বলে তাদের অভিমত।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন, বাঁধের কাজ ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মো. মনির হোসেন বলেন, নির্মাণ কাজ ২৫ ভাগ সম্পন্ন হয়েছে। মাটির কাজে দুর্মুজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত পানির উপর দিয়ে মাটি ফেলে বাঁধটি সংযোগ করা হচ্ছে, পরে আরো অনেক কাজ রয়েছে। সে সময়ে মাটি দুর্মুজ করা হবে বলে তিনি জানান।
ছিলানি তাহিরপুর ক্লোজার বাঁধ সংলগ্ন ছিলানি তাহিরপুর গ্রামের মাহমুদুর মিয়া বলেন, বাঁধে এ পর্যন্ত ২০ ভাগ কাজ হয়েছে। তবে বাঁধে ফেলা মাটিতে কোন প্রকার দুর্মুজ করা হচ্ছে না। এমনকি বাঁধ এলাকাতেও কোন দুর্মুজ দেখা যায়নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, এটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ হওয়ায় তিনি বাঁধের কাজি নিয়মিত পরিদর্শন ও নজরদারি করছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার