প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:৪৫
লটারী ছাড়া এডিপির ১২টি কাজ ভাগাভাগি করে দেবার অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ ঠিকাদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনওকে) লটারী না দিয়ে কাজ ভাগ ভাটোয়ারা করে নেয়ার বিষয়ে জানালে, ইউএনও পুনরায় লটারী দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহেদুর রহমানকে।
আল মারইয়ম এন্টারপ্রাইজ ও নজরুল কন্সট্রাকশনের পরিচালকরা জানান, ২০২৪—২৫ অর্থবছরে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি করে প্যাকেজে অভ্যন্তরীন সড়ক, ড্রেন, কালভার্ট, ঘাটলা মেরামতের লক্ষ্যে ১ কোটি ২০ লক্ষ টাকার দরপত্র আহবান করে এলজিইডি। ১২ টি প্যাকেজে কমপক্ষে ৬০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ঠিকাদারদের কাছ থেকে থেকে দরপত্র গ্রহণ করা হয়। ১৯ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে দেয়া হয় লটারীর জন্য। কিন্তু এলজিইডি ১৯ ফেব্রম্নয়ারির ১ দিন পূর্বে ১৮ ফেব্রম্নয়ারি ঠিকাদারদের কোন প্রকার নোটিশ না দিয়ে পছন্দমত ৪ থেকে ৫ জন ঠিকাদারদের নিয়ে লটারীর নামে কাজ ভাগবাটোয়ারা করে দেন। বিষয়টি অন্যান্য ঠিকাদারদের মধ্যে জানাজানি হলে ঠিকাদাররা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করলে, তাদের হস্তক্ষেপে পুনরায় লটারী দেওয়া হবে জানায় স্থানীয় এলজিইডি।
আলমারইয়াম এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী কামাল মিয়া বলেন, শুনেছিলাম ১৯ ফেব্রম্নয়ারি লটারী হতে পরে, আজ যে লটারী হবে এ বিষয়টি শুধু আমি নই, অনেক ঠিকাদারী প্রতিষ্ঠানই জানেন না বলে তিনি জানান।
তাহিরপুর উপজেলা এলজিিইডির প্রকৌশলী জাহেদুর রহমান বলেন, লটারী দিয়েছিলাম তা বাতিল হয়েছে। নতুন করে আবার লটারী দেবো। কাজ ভাগবাটোয়ারা করে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসনে বলেন, বিষয়টি আমাকে একজন ঠিকাদার ফোনে জানিয়েছেন। আমি উপজেলা এলজিইডির প্রকৌশলী কে নির্দেশ দিয়েছি অন্তত তিন দিন আগে নোটিশ দিয়ে সবার সামনে লটারী দিতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, কম লোকজনের উপিস্থিতিতে লটারী দেওয়ায় লটারী বাতিল করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন