প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ২১:২৭
তাহিরপুর সীমান্তের পর্যটন স্পট বারেকটিলার উপর খাস জায়গা দখল করে নতুন ঘর নির্মাণ করছেন ভূমিখেকো চক্র। গত বুধবার বিকালে বারেকটিলা গেলে নতুন ঘর নির্মাণের দৃশ্যটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, বেড়ার খামার করার জন্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদার অর্থায়নে এখানে নতুন একটি ঘর নির্মাণ করছেন এখানকার কয়েকজন। বুধবার এখানে ইউএনও স্যার আসছিলেন, পরে দুইজন মেস্ত্রি সঙ্গে নিয়ে যান তিনি। প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে— তারা এ বিষয়ে কিছু বলতে পারেননি।
টিলা এলাকার ব্যবসায়ী হুমায়ুন আহমেদ বলেন, টিলাতে নতুন ঘর নির্মাণ হচ্ছে শুনে সরেজমিন গিয়ে নিষেধ করেছি, কিন্তু তারা শুনেননি।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদা বলেন, টিলায় নির্মাণাধীন ঘরটি আমার নয়। ঘর নির্মাণ শ্রমিকদের আমি চিনিও না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম, গত বুধবার টিলায় গিয়ে হঠাৎ ঘর নির্মাণের বিষয়টি চোখে পড়ে। ঘর নির্মাণের শ্রমিকরা জানিয়েছেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কাজটি করছেন। এ ঘটনায় দুইজন শ্রমিককে আটক করা হয়েছিল। পরে খামারটি দ্রুত সরিয়ে ফেলার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন