প্রকাশিত: ২১ মে, ২০২৫ ২১:৩৫
শান্তিগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলন
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, এতদিন মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। যে নির্বাচনে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে এবং যাবে খুশি তাকে দিবে। ভোট নিয়ে যদি কোনো টালবাহান করা হয় তাহলে সাধারণ মানুষ আবারো রাজপথে নামতে রাজি আছে।
বুধবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সগযোগী সংগঠনের আয়োজনে ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাঙালি জাতির মুক্তির সনদ। বাংলাদেশের মানুষ গত সতেরো বছর কষ্ট করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গিয়েছেন। সুনামগঞ্জ, শান্তিগঞ্জ এলাকার অনেক নেতৃবৃৃন্দও জেলে গিয়েছেন, পালিয়ে বেড়িয়েছেন।
.jpg)
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি বলেন, এদেশের মানুষ নির্বাচন চায়। সুনামগঞ্জ—৩ আসনে এককেন্দ্রিক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে সমান উন্নয়ন হবে। ক্ষেত্র বিশেষে শান্তিগঞ্জ উপজেলায় বেশি উন্নয়ন হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত ছিলো না বলেই শান্তিগঞ্জের মানুষ আগে শান্তিতে ছিলো না।
আলোচনা সভায় সভাপত্বি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন। প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) অ্যাড. আবদুল হক, সদস্য অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা জাফর আহমদ, স্বেচ্ছাসেকবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওলামাদলের সভাপতি সজীব আহমদ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন