প্রকাশিত: ০৬ জুন, ২০২৫ ১৮:৪০
ঈদ করার জন্য ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ছেলের জীবন বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়েছে। নিহতের নাম নয়ন মনি (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের স্ত্রী। শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে পুরানঘাট পশ্চিম পাড়া গ্রামের সামনে মাহারাম নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (৫জুন) রাতের গাড়িতে ঢাকা থেকে তায়েব হোসেন নামে শিশুকে কোলে নিয়ে ঈদ করার জন্য তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে স্থানীয় একতা বাজার থেকে নৌকা যোগে মাহারাম নদীর পাড় হয়ে বাড়ির ঘাটে যাওয়া মাত্রই তায়েব হোসেন নামে শিশুটি তার মায়ের কোল থেকে লাফ দিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় মা শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে শিশুকে উদ্ধার করে নৌকায় উঠানোর সময় হাত পিছলে মা পানিতে তলিয়ে যান।
পরে নৌকার মাঝি সহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মা কে উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি মর্মাস্তিক।
উপজেলার খবর থেকে আরো পড়ুন