প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ২০:১৫
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউজবোটের ধাক্কায় বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে হাওরপাড়ের ৫ গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আছে। বুধবার দুপুর আড়াইটায় জয়পুর গ্রামের সামনে পাটলাই নদীতে এই ঘটনা ঘটে।
বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগবিহীন গ্রামগুলো হলো -ছিলানী তাহিরপুর, জয়পুর, ইসলামপুর নতুন হাটি, গোলাবাড়ি, জয়পুর নতুন হাটি।
ছিলানি তাহিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম বলেন, সুনামগঞ্জ থেকে পর্যটক নিয়ে আসা নীল কমল নামে একটি হাউজবোট বুধবার দুপুর আড়াইটার দিকে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়ার পর তার ছিঁড়ে যায়। এতে তাদের গ্রামসহ ৫ গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমতাবস্থায় গ্রামবাসী নিরুপায় হয়ে নীল কমল নামে একটি হাউজবোটকে বিষয়টি সমাধানের জন্য তারা আটকে রাখেন।
.jpg)
তিনি আরও জানান, তাদের ওখানে এমনিতেই বিদ্যুতের লাইনে কোন সমস্যা হলে দুই থেকে তিনদিন পর বিদ্যুতের লোকজন এসে সমাধান করে দেয়।
নীল কমল হাউজবোটের ব্যবস্থাপক আল মামুন বলেন, বিদ্যুতের লাইনের তার ছেঁড়ার পর আমাদের হাউজবোট নিয়ে জয়পুর গ্রামে আছি। বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে কথা হয়েছে। তারা আমাদের এক ঘন্টা সময় দিয়েছে, তারা আসার পর আশা করি বিষয়টি সমাধান হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন