চিকিৎসাবঞ্চিত রোগীরা/ পানিবন্দি কমিউনিটি ক্লিনিক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ০৮:২৮

তাহিরপুরে যোগাযোগ বিচ্ছিন্ন একটি কমিউনিটি ক্লিনিককে চিকিৎসাসেবা নিতে পারছেন না হাওর ঘেরা কয়েকটি গ্রামের মানুষ। চ্ারদিকে পানি থাকায় বছরের ৬ মাস স্বাস্থ্যসেবা প্রায়ই বন্ধ থাকে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বড়দলসহ কয়েকটি গ্রামের মানুষ। 
জানা যায়, ২০২২ সালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে গ্রামবাসীর স্বাস্থ্যসেবার লক্ষে বড়দল কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়। পরিকল্পনার অভাবে বড়দল গ্রামের পশ্চিম পাশে গ্রাম থেকে অনেকটা দূরে মাটিয়ান হাওর পাশে কমিিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। এখানে হেমন্তকালে যোগাযোগ করা সহজ হলেও বর্ষাকালে পানির জন্য যোগাযোগ করা একেবারে কঠিন হয়ে পড়ে। বর্ষা মৌসুমে মাটিয়ান হাওরে পানি প্রবেশ করা মাত্রই স্বাস্থ্যসেবা বিি”্ছন্ন হয়ে পড়ে। তখন ইচ্ছে থাকা স্বত্বেও এখানে আর কেউ স্বাস্থ্যসেবা নিতে পারেন না। এমনকি ক্লিনিকের দায়িত্বরতরাও নিয়মিত অফিস করতে পারেন না।
বড়দল পুরানহাটি গ্রামের ফয়সল আহমদ জানান, কমিিউনিটি ক্লিনিকটির চারদিকে ছয় মাস পানি থাকে, ইচ্ছে করলেই রোগী নিয়ে এখানে চিকিৎসা করানো যায় না। অনেক কষ্ট করে রোগী নিয়ে তাহিরপুর সদর হাসপাতালেই চিকিৎসা করাতে হয়। 

স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, বর্ষাকালে ক্লিনিকে যাওয়ার মত কোন সড়ক নেই। একটা বাঁশের ছাটাই হলেও লোকজন ক্লিনিকে গিয়ে সেবা নিতে পারতো।
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাহিদা আক্তার আখি বলেন, অফিসে সকাল ৯টা থেকে এসে বসে থাকি। চারদিকে পানি থাকায় এখানে রোগী আসে না। তিনি বলেন, এমনও দিন যায় বড়দল গ্রামে কোন রকম এসে পৌঁছলেও ছোট নৌকার কারণে ক্লিনিকে আর যাওয়া হয় না। 
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এ ক্লিনিকে রোগী আসা কঠিন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরাই অনেক সময় অফিস করতে পারি না। 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, হেমন্ত মৌসুমে কিছু রোগী আসে এখানে, কিন্তু বর্ষাকালে যাতায়াত সুবিধা না থাকায় রোগীরা তেমন আসেন না। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার