মাদকে সয়লাব শহর-গ্রাম

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ২৩:৫২

দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর সীমান্তের বিভিন্ন স্পট দিয়ে দিনে—রাতে অহরহ ভারত থেকে এপারে আসছে নানা জাতের মাদকদ্রব্য। কয়েকদিন পর পর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মাদকদ্রব্যের বড় বড় চালান আটক করলেও থামানো যাচ্ছে না মাদক ব্যবসায়ীদের। এনিয়ে শহর ও গ্রামের  সচেতন  মানুষজন তাদের স্কুল—কলেজ পড়ুয়া সন্তানদের ভবিষ্যত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। এছাড়া রাস্তাঘাটে মাদক সেবনকারীদের অশ্লীল ভাষা ও মারধরের শিকার হচ্ছেন পথচারী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

 


জানা যায়, গত ১ বছরে বর্ডারগার্ড বিজিবি সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪ কোটি টাকার নানা জাতের মাদকদ্রব্য জব্দ করেছে।  যার মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২২ হাজার ৯৯৫ বোতল মদ, ৭শত বোতল বিয়ার, সাড়ে ২১ কেজি গাজা,১ লাখ ১০ হাজার পাঁচশত দশ প্যাকেট নাসির উদ্দীন বিড়ি, ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ লিটার বাংলা চোলাই মদ। চোরাচালানী চক্ররা বিজিবির চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসা মাদকদ্রব্য উঠতি বয়সী যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ছে।

 


বিজিবি জানায়, সুনামগঞ্জ সীমান্তের ১২০ কিলোমিটার এলাকায় নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রাখার পরও বিজিবির চোখ পাখি দিয়ে মাদক ব্যবসায়ীরা নিয়ে এসেছে এসব মাদকদব্য। এসব বন্ধ করতে বিভিন্ন সময়ে সীমান্তের বাসিন্দাদের নিয়ে জনসচেতনতামূলক সভা, সেমিনার করে মাদকদ্রব্য কেনা—বেচা, সেবন এবং পাচার বন্ধের জন্য অনুরোধ করা হচ্ছে। মদ, ইয়াবা গাজা সহ মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের আটক করে তাদের বিরুদ্ধে বিজিবি মামলা দিয়েও থামানো যাচ্ছে না। তবে, বিজিবি দাবি করেছে আগের তুলনায় এ সীমান্ত এলাকায় মাদক এখন কিছুটা নিয়ন্ত্রণে। তারা চেষ্টা করছে এসব একেবারে নির্মল করতে।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল বলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার, বালিয়াঘাট বাজার সহ সীমান্ত এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার বের হলেই মাদকসেবিরা মদ খেয়ে রাস্তা ঘাটে, বাজারে, দোকানে মাতলামি করে। এদের লাগাম টানা এখনই প্রয়োজন, না হলে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে এলাকায়।

 


সুনামগঞ্জ— ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, গত এক বছরে এ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মাদক জব্দ করেছে বিজিবি। অবৈধভাবে মাদক পাচার, সেবন ও ক্রয় বিক্রয় বিরত রাখতে এলাকাবাসীকে নিয়ে সীমান্ত এলাকায় আলোনা সভা করছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় আগের তুলনায় বিজিবি'র টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অবৈধ পাচার রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে সর্বস্তরের জনগনকে অনুরোধ জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার