সুনামগঞ্জ-১

নতুন সাত মুখের মনোনয়ন লড়াই

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫ ০৭:১৯

সুনামগঞ্জ—১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ থেকে কেন্দ্র পর্যন্ত মনোনয়ন লড়াইয়ে দৌড়ঝাঁপ করছেন। ভোটারদের মন জয় করে দলের কাছে নিজের প্রার্থীতা নিশ্চিত করতে দলীয় কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান, মাঠে—ঘাটে পুরোদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ মোটরসাইকেলের বিশাল বহর ও কমীর্ সমর্থক জড়ো করে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের সক্ষমতা জানান দিচ্ছেন।
বিএনপি দলীয়ভাবে এখনো প্রার্থী ঘোষণা না করলেও মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন উৎসব এবং দিবসকে কেন্দ্র করে বাজার সহ উল্লেখযোগ্য স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন।
জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ—১। চারটি উপজেলা নিয়ে বিস্তৃত এই আসন। আয়তন ও ভোটের দিক থেকেও বিশাল। এখানে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৭০১ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ৫ জন। বৃহৎ এ আসনে ধানের শীষ প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছেন এখন পর্যন্ত বিএনপির সাতজনের বেশী মনোনয়ন প্রত্যাশী। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে সরব থাকলেও জাতীয় পার্টি, এবি পার্টি, এনসিপি, জাসদ, সিপিবি, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামি দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের প্রচার—প্রচারণায় তেমন দেখা যাচ্ছে না।
জানা যায়, সুনামগঞ্জ—১ আসনে ভোটারদের কাছে আলোচনায় রয়েছেনজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, সাবেক এমপি নজির হোসেনের পত্নী সালমা নজির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. নিজাম উদ্দিন । এছাড়া জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী জেলা জামায়তের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা।
আনিসুল হক বললেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে জেলা সদরে ও সুনামগঞ্জ—১ নির্বাচনী এলাকার চার উপজেলায় সর্বাত্মক ভূমিকা পালন  করেছি। এখন যারা মনোনয়ন চাচ্ছেন, তাদের কেউ কেউ সেই দুঃসময়ে দেশের বাইরে ছিলেন। তিনি বিশ্বাস করেন, তার কাজের মূ্ল্যায়ন হিসেবে দল তাকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিবেন।
কামরজ্জামান কামরুল বললেন, আশাকরি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দল আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করবে।
আব্দুল মোতালিব খান দলীয় মনোনয়নের প্রত্যাশায় নিজ উপজেলা সহ এলাকায় গনসংযোগ করছেন। বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। একই আসনে তার আপন ভাগনা কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানও মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সম্প্রতি নিজ উপজেলা জমালগঞ্জ ও ধর্মপাশায় গংসযোগ শুরু করেছেন।
এাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছর আওয়ামী রক্তচক্ষুকে উপেক্ষা করে মামলা হামলায় এলাকার দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। দল থেকে তরুণদের এবার মূল্যায়ন করা হবে। এ আসায় তিনি মনোনয়ন প্রত্যাশী।
সাবেক এমপি নজির হোসেনের পত্নী সালমা নজিরও নির্বাচনী এলাকার স্থানে স্থানে যাচ্ছেন। স্বামীর পরিচয়কে মাঠে ও কেন্দ্রে কাজে লাগাতে চাচ্ছেন তিনি। সালমা নজির বলেন, দল এবার ক্লীন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেবে। সেজন্য আমি মনোনয়ন প্রত্যাশী।
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা। সম্প্রতি এলাকায় এসে তার নিজ উপজেলা জামালগঞ্জে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে দেখা সাক্ষাত করছেন। তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশী।
এদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকার মসজিদ মাদ্রাসাসহ বাজারে বাজারে গণসংযোগ করে দলের প্রতীক দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন তিনি। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার