প্রসাধনি ও পোষা প্রাণীর ওষুধ বেশি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২৩:০২

দেড়কোটি টাকার পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত পথে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ পণ্য নামছে। এরমধ্যে শাড়ি, কসমেটিক, ফুচকা, চিনি, পেঁয়াজ সহ নানা পণ্য রোজ ধরাও পড়ছে বিজিবির কাছে। মানুষের প্রয়োজনীয় বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য ধরা পড়লেও এবার সুনামগঞ্জ সীমান্তে ধরা পড়েছে ভিন্ন ধরণের কিছু পণ্য।  টাকার পরিমাণে যা প্রায় দেড় কোটি টাকার অধিক।


শুক্রবার সকালে সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সংবাদ সম্মেলনে গিয়ে দেখা গেছে সারি সারি করে সুন্দরভাবে সাজানো বিস্কুট সহ বিভিন্ন খাবার, প্যাম্পার্স, ওষুধ, ক্রীম, শ্যাম্পুসহ নানা প্রসাধনী। যা খুবই উচ্চমূল্যের। শুধুমাত্র উচ্চবিত্ত বিলাসী মানুষেরা ক্রয় করেন এসব পণ্য।  তবে এসব জব্দকৃত পণ্যগুলো মানুষের ব্যবহারের নয়। প্রসাধনী ও খাবার পণ্যগুলো ব্যবহার করে বিদেশি পার্শিয়ান জাতের কুকুর ও বিড়াল। যা দেখে রীতিমতো অবাক হন সংবাদ সম্মেলনে আসা সকল সাংবাদিক।

 

বলেন, মানুষের পণ্য আসতে আসতে এবার কুকুর বিড়ালের পণ্যও আসছে সীমান্তে দিয়ে এটা আশ্চর্য্যজনক। প্রথমবারের মতো চোরাই পথে আনা এরকম ভিন্ন ধরণের পণ্য দেখে অবাক বিজিবি কর্মকর্তা নিজেই।
সংবাদ সম্মেলনে ২৮ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল  একেএম জাকারিয়া কাদির বললেন, আমরা একটি গোয়েন্দা তথ্য পাই একটি কাভার্ড ভ্যানে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে। খবর পেয়ে কাভার্ড ভ্যানটি ধরতে আমরা ব্যর্থ হই। পরে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে- মানুষবিহীন অবস্থায় ভ্যানটি জব্দ করি। তল্লাশি চালিয়ে মালামাল বের করে আমরা বিস্মিত হই। প্রথমবারের মতো সুনামগঞ্জে কুকুর বিড়ালের খাবার, প্রসাধনী ও ওষুধ পাওয়া যায়, এই পণ্যগুলো খুবই দামী।

 


বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের কাছে খবর আসার পর জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা সড়কের উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কুকুর বিড়ালের খাবার, কসমেটিক্স ও ১৪ হাজার ৮৭২ পিস কুকুর-বিড়ালের ভারতীয় ওষুধ আটক করে। আটককৃত কাভার্ড ভ্যান সহ মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬২ লক্ষ ৭০ হাজার  টাকা। অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক এর সাথে ২০ জন সেনা সদস্য এবং বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের সাথে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।

 


সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক  এ কে এম জাকারিয়া কাদির আরও বললেন, এর আগে শাড়ি,  কসমেটিক্স, ফুচকা সহ বিভিন্ন পণ্য আমরা জব্দ করেছি। এবার ব্যতিক্রমী  পণ্য আমরা জব্দ করেছি।  আমাদের গোয়েন্দা নজরদারি ও সক্রিয়তার কারণে এই পণ্য জব্দ করতে পারছি। চোরাকারবারিরা প্রতিনিয়ত তাদের স্মাগলিংয়ের ধরণ পাল্টাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বিজিবিও তাদের কৌশল পরিবর্তন করে চোরাই পণ্য ধরতে সক্ষম হচ্ছে বলে জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার