জামালগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২০:১৩

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুব জমিয়ত। শনিবার বাদ আসর জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 


মিছিল শেষে উপজেলা পরিষদের গেইটের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক লুৎফর রহমান অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সদস্য মুফতি মামুনুর রশীদ জসিম, যুব জমিয়তের  সাবেক কেন্দ্রীয় সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহদি হাসান, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই-আগস্টের বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনিদের বিচার এখন সময়ের দাবি। এসময় বক্তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ বলে দাবি করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার