ঢলে আসছে কয়লা

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৫ ২৩:২৬

তাহিরপুর—সুনামগঞ্জ সড়ক পানির নিচে

গত তিন দিনের ভারী বৃষ্টিপাতে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি নদী যাদুকাটা, মাহারাম, বৌলাই, রক্তি ও পাটলাইয়ে প্রবাহিত হচ্ছে প্রবল ে¯্রাত। এ পানির সঙ্গে সীমান্তে ওপার থেকে ভেসে আসছে পাহাড়ি কয়লা। অপরদিকে পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর—সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার ডুবন্ত সড়কটি একফুট পানির নিচে পড়েছে। এতে করে এ রাস্তায় চলাচলকারীরা যাতায়াতে পড়েছেন দুর্ভোগে।

 


ভাটি তাহিরপুর গ্রামের ব্যবসায়ী এবাদুল ইসলাম জানান, তিনি এম্বুলেন্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন সিলেটের উদ্দেশ্যে। শক্তিয়ারখলা রাস্তায় পানি থাকার কারণে তিনি সেখান থেকে ফিরে বিকল্প রাস্তায় সিলেটে যাচ্ছেন।
উপজেলার সীমান্তবর্তী এলাকার পাঁচ হাজারেরও বেশি মানুষের জীবিকার প্রধান উৎস সীমান্তের কলাগাঁও ছড়া, লাকমা ছড়া ও লালঘাটসহ ২০টি পাহাড়ি ছড়া থেকে কয়লা কুড়ানো। বছরের অন্য সময়ে বন্দরের সড়কে গাড়ি থেকে পড়া কয়লা কুড়িয়ে বিক্রি করেন তারা। এবার ঢলের সঙ্গে আসছে কয়লা।


ছড়া থেকে কয়লা নিয়ে উঠে আসা কলাগাঁও গ্রামের কয়লা সংগ্রাহক সাকিরুল মিয়া বলেন, ভারী বর্ষণে কলাগাঁও ছড়া দিয়ে ঢলের পানি নামে, ঢলের সঙ্গে মেঘালয় পাহাড় থেকে ভেসে আসে বালু মিশ্রিত কয়লা। আমরা ঠেলাজাল দিয়ে কয়লা সংগ্রহ করি। দিনে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ১০ বস্তা কয়লা সংগ্রহ করা যায়। এ কয়লা থেকে বালু ও নুড়ি ঝেড়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বস্তা প্রতি ২০০ টাকা দরে বিক্রি করতে পারি।

 


তিনি বলেন, স্থল বন্দরের পথে পরিবহন থেকে খসে পড়া কয়লাও কুড়িয়ে এনে বিক্রি করি। স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে অবশ্যই আমরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে যাবো। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে তারা স্থায়ীভাবে উৎপাদনমুখী কর্মসংস্থানে আগ্রহী বলে জানান।
স্থানীয় কয়লা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জানান, প্রতিবছর বর্ষায় ভারত থেকে নেমে আসা যাদুকাটা নদী ও সীমান্ত ছড়াগুলো দিয়ে বালুর সঙ্গে মিশে থাকা কয়লা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। মেঘালয় পাহাড়ে যে কয়লা উত্তোলন করা হয়, তার একাংশ স্রোতের সঙ্গে নুড়ি ও বালু মিশ্রিত কয়লা হিসেবে ভেসে আসে এই অঞ্চলে।

 


তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম বললেন, সীমান্ত এলাকার ছড়াগুলোতে নারী শ্রমিকরা অনেকটা ঝুঁকি নিয়েই কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। সরকার কর্তৃক এসব শ্রমিকদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।
ইউএনও মো. আবুল হাসেম বলেন, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার সড়ক পানির নীচে পড়েছে, এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে সীমান্তের বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে বালু মিশ্রিত কয়লা সংগ্রহ করছে নিম্ন আয়ের লোকজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার