ফলোআপ

১৯ ঘন্টা পর টুনুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ২২:২৯

তাহিরপুরে মুচি বাড়ি থেকে যাওয়ার সময় খাল পাড় হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ চিত্ত রঞ্জন দাস (৫০) টুনু’র মরদেহ ১৯ ঘন্টা পর রবিবার দুপুর ২টায় উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টুনু উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যে্যরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।

 


শনিবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর থানা ব্রিজ সংলগ্ন রতনশ্রী গ্রামের খালে পড়ে নিখোঁজ হয়েছিল টুনু দাস। টুনুর মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে তাহিরপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ টুনু দাস একজন কাঠমিস্ত্রি। সে প্রতিদিনের মতো শনিবার রাত ৮টায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়িতে যায়। গ্রামের ভিতর দিয়ে বাড়ি ফেরার পথে থানা সংলগ্ন রতনশ্রী গ্রামের খাল পার হতে গিয়ে পানির ে¯্রাতের সাথে ভেসে নিখেঁাজ হয়। খালের পাড়ের লোকজন চিৎকার শুনে কাছে গেলে ততক্ষণে সে পানির নিচে তলিয়ে যায়। পরে নিখোঁজ টুনুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসলেও রাত হয়েছে এবং তাদের ডুবুরিদল নাই বলে অপারগতা স্বীকার করে সকালে খোঁজাখুঁজি করবে বলে তারা চলে যায়।
পরবর্তীতে রবিবার সকাল ৮টা থেকে লাশ উদ্ধারে তারাজান বিলে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, দুপুর ২টায় লাশ উদ্ধার করা হয়।

 


তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা ৬ ঘন্টা চেষ্টার পর দুপুর ২টায় চিত্ত রঞ্জন দাস (৫০) টুনু’র মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, টুনু’র মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখেঁাজ টুনু দাসের লাশ দুপুর ২টায় উদ্ধার করেছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার