প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ২২:২৪
পাতাগাঁও ফ্লাইওভার ও তাহিরপুর-মধ্যনগর রাস্তার পাঠাবুকা ১৪০ মিটার পিএসসি গার্ডার ব্রিজ পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
তাহিরপুরে নির্মাণাধীন পাতাগাঁও ফ্লাইওভার ও তাহিরপুর—মধ্যনগর রাস্তার পাঠাবুকা ১৪০ মিটার পিএসসি গার্ডার ব্রিজ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এর আগে রবিবার বিকেলে তিনি তাহিরপুর উপজেলা সদরে এসে তাহিরপুর উপজেলা মিলনায়তনে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
নির্মাণাধীন কাজ পরিদর্শনে সময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণ কাজের গুণগত মান যেন ভালো হয়। নির্ধারিত সময়ের ভিতরেই যেন নির্মাণ কাজ শেষ হয়, কোনভাবেই নির্মাণ কাজের সময়বৃদ্ধি করা যাবে না।
তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিসূত্রে জানা যায়, তাহিরপুর—বাদাঘাট রাস্তা ২০২৩ সালে উছনারঘাট থেকে সুন্দর পাহাড়ি গ্রাম পর্যন্ত ৯৭ কোটি টাকা এবং তাহিরপুর হেডকোয়ার্টার—মধ্যনগর পর্যন্ত রাস্তাটি ৪৫টি টাকা ব্যয়ে টেন্ডার আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। উছনারঘাট থেকে সুন্দর পাহাড়ি গ্রাম পর্যন্ত নির্মাণ কাজটি পায় নবারুন কনস্ট্রকশন এবং তাহিরপুর হেডকোয়ার্টার থেকে মধ্যনগর পর্যন্ত রাস্তাটির কাজ পায় হাওর বাংলা কনস্ট্রকশন।
পরিদর্শনের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর পিডি গোলাম মওলা, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুতালিব খান, তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন