প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১০:৪৭
সংগৃহীত
তাহিরপুরে এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত যুবকের কাছ থেকে এনএসআই লোগো সংবলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করছিল।
জানা যায়, আটক যুবকের আগের নাম ছিল টিটুল বিশ্বাস। ২০২৩ সালে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখেন। পরে তিনি বিয়ে করেন। শ্বশুরবাড়ির এলাকাতেও এনএসআইয়ের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “মধ্য তাহিরপুর গ্রাম থেকে এনএসআই পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জআ
উপজেলার খবর থেকে আরো পড়ুন