প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২৩:০৮
বড়ছড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
তাহিরপুরে বড়ছড়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাটিকাটা ফুটবল একাদশ। মঙ্গলবার বিকালে সীমান্তঘেঁষা ঐতিহ্যবাহী বড়ছড়া মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রুদ্ধশ্বাস খেলায় মাটিকাটা ফুটবল একাদশ ১—০ গোলে বড়ছড়া টিএলএমপিয়ান গেম চেঞ্জারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে বিকেল পৌনে ৫টায় ম্যাচ শুরু হলেও দুপুর ২টার মধ্যেই মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠ ছাড়িয়ের রাস্তাঘাট সহ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে দর্শকদের ঢল। অনেকে জায়গা না পেয়ে আশপাশের ভবনের ছাদ, গাছের ডাল এবং খঁুটির উপরে বসে খেলা উপভোগ করেন। গোটা এলাকাই উৎসবমুখর হয়ে জনসমুদ্রে পরিণত হয়। সীমান্তঘেঁষা মাঠ হওয়ায় দুইপাড়ের হাজার হাজার দর্শক সীমান্তের এপার—ওপার থেকে খেলা উপভোগ করেন। মাঠের দুই পাশে দায়িত্ব পালন করে বিজিবি, পুলিশ ও একদল স্বেচ্ছাসেবক টিম।
ম্যাচ শেষে বড়ছড়া স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ—১ আসনে মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বড়ছড়া ফুটবল আয়োজনের প্রধান সমন্বয়ক বাছির আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, একে এম নাসের উজ্জ্বল, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলম, বিএনপি নেতা আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সাবেক বিএনপি নেতা রায়হান উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সমুএষ ও সোহাগ মিয়া।
উপজেলার খবর থেকে আরো পড়ুন