প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৬
পোড়া মাটির তৈরি মটকা। প্রাচীন বাংলার মৃৎশিল্পের অনন্য দৃষ্টান্ত এটি। মাটির এই মটকায় ১৩০ কেজি চাল ধরে।
৭০ বছরের পুরোনো মটকাটির দেখা মিলে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ষাটোর্ধ্ব ইব্রাহিম আলীর বাড়িতে। তিনি বলেন, আমার মায়ের বিয়ের সময় সাথে করে নিয়ে এসেছিলেন মাটির এই মটকাটি। এখনো চাল রাখা হয় এটিতে।
পরিবারের সদস্য প্রবাস ফেরত ইসমাইল জানান, আমাদের জন্মের পর থেকেই দেখছি এই মটকা আমাদের বাড়িতে আছে। আমার দাদীর হাতের মটকা। আমরা খুব যত্ন করে মটকাটিকে সামলে রেখেছি।
চার প্রজন্ম ধরে অবিকল রয়েছে কালচে ধরণের মাটির এই মটকা। উচ্চতায় ৩ ফুট মটকার ব্যাস প্রায় ১০ ফুট। সোমবার বিকালে বিলুপ্তপ্রায় এই মটকার ছবিটি তুলেছেন আমাদের স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার।
উপজেলার খবর থেকে আরো পড়ুন