প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৩
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু
‘ও আল্লাহ্, আমার ছেলেরে ফিরাইয়া দেও গো আল্লাহ, আমার ছেলে ছাড়া আর কোনো ধন নাই গো আল্লাহ। তোমার কাছে আমার কুন্তা চাওয়ার নাই। আমার ছেলেটারে ফিরাইয়া দেও।’
এমন আঁকুতি ভরা ফরিয়াদে বার বার কান্নায় মূর্ছা যাচ্ছিলেন এক মা। এই কান্না আর ফরিয়াদ একমাত্র বুকের ধন, নিজের পুত্র সন্তান হারানোর কান্না। বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে তিন বছরের শিশু সন্তান ফারহান আহমদকে হারানোর বৃক ফাটা আর্তনাদ এটি।
.jpg)
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়ার খারাসাবাড়ি গ্রামে। নিহত ফারহান পাগলা বাজারের ব্যবসায়ী ওয়াসি উদ্দিনের একমাত্র ছেলে ও নূর মিয়ার মিয়ার নাতি।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দাদীরসাথে পুকুরঘাটে আসে ফারহান। কাজের খেয়ালে রেখে দাদিকে ফাঁকি দিয়ে পেছন থেকে চলে যায় ফারহান। এর কিছুক্ষণ পর তাকে খোঁজাখঁুজি শুরু করেন দাদিসহ বাড়ির সকলেই। প্রায় ঘন্টাখানেক পর বাড়ির পার্শ্ববর্তী ডোবায় ভেসে উঠে শিশুটির নিথর দেহ। দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।
ফুটফুটে শিশু ফারহানের মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো হাজিপাড়া এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা—বাবা। শোকে কাতর হয়ে বাকরুদ্ধ দাদা নূর মিয়া। খবর পেয়ে এসআই তুষারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন