ওয়াসব্লক না থাকায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৭

রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের টাঙ্গুয়ার হাওপাড়ের রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টাঙ্গুয়ার হাওরপাড়ে শতবষীর্ বিদ্যালয়টির অবস্থানের কারণে টাঙ্গুয়ার হাওর দেখভালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে কোন ওয়াসব্লক না থাকায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকগণ বিদ্যালয় চলাকালীন সময়ে নানামুখী বিপাকে পড়েন। 

 


জানা গেছে, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াসব্লক নেই।


বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারাও জানায়, বিদ্যালয়ে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে সমস্যায় পড়ে। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে ১৩৬ জন এবং শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষকসহ ৪ জন । রামসিংহপুর ও হুকুমপুর এ দু’গ্রাম নিয়ে বিদ্যালয় স্ক্যাচম্যাপ এলাকা।

 


বিদ্যালয় স্ক্যাচ ম্যাপ এলাকার হুকুমপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে টাঙ্গুয়ার হাওরের আনসার সদস্যদের বসতি হিসাবে ব্যবহারের কারণে জেলা উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা পরিদর্শনে আসেন। আমরা সমবসয়ই উর্ধ্বতন কর্মকর্তাদের বলে থাকি বিদ্যালয়ের ওয়াসব্লক না থাকার কারণে শিক্ষক ও ছাত্রছাত্রীরা সমস্যাতে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন বিদ্যালয়ে একটি ওয়াসব্লক নির্মাণ করে দেয়া হয়।

 


তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, তিনি শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শনে গেলে রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াসব্লক না থাকায় তিনিও একদিন সমস্যায় পড়েছিলেন । পরে তিনি বিষয়টি সমাধানের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে বিষয়টি জানান। তিনি আরো জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসব্লক ও নলকূপের বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেখে থাকে।

 


বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র প্রত্যয় তালুকদার জানায়, বিদ্যালয়ে প্র¯্রাব পায়খানার ব্যবস্থা না থাকায় তাদের সকালের নাস্তা খেয়ে পানি পান কম করে বিদ্যালয়ে যেতে হয়। একই কথা জানায়,বিদ্যালয়ে আসা অন্যান্য শিক্ষার্থীরাও।

 


রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন রায় বলেন, রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি ফ্লাডসেল্টার কাম স্কুল। বিদ্যালয়টির দক্ষিণ পাশে^র্ পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানে দ্বিতল ওয়াসব্লক নির্মাণ করা যাবে। তিনি আরো জানান, বিদ্যালয়ে ওয়াসব্লক না থাকায় তারা বিদ্যালয় চলাকালীন সময়ে সমস্যায় পড়ে থাকেন।
তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, তাহিরপুরে অনেক বিদ্যালয়ে জায়গা সংকটের কারণে ওয়াসব্লক দেয়া যাচ্ছে না। সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াসব্লক নির্মাণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করে থাকে। তিনি জানান, রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জায়গা থাকলে তিনি দ্রুত সময়ের মধ্যেই ওয়াসব্লক নির্মাণ করে দিবেন ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি আমার জানা নেই। বিদ্যালয়ে ওয়াসব্লক নেই, প্রতিষ্ঠান প্রধান এমন একটি আবেদন লিখে আমার কাছে দিলে দ্রুত বিষয়টি সমাধান করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার