শাবিপ্রবিতে নাম ও রোলের পরিবর্তে কোড ব্যবহার করে খাতা মূল্যায়ন সহ ৫ দাবি ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোরামের

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৩

ছবি -সু.খবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে নাম ও রোলের পরিবর্তে কোড ব্যবহার করা সহ ৫ দাবি নিয়ে উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে  স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোরাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

 

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০টায় উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেয় ফোরামের শিক্ষার্থীরা।

 

তাদের প্রস্তাবিত দাবি সমূহ হলো,

 

১)অ্যানোনিমাস কোডিং সিস্টেম চালু করা--

 


সেমিস্টার ফাইনাল পরিক্ষার খাতায় নাম ও রোল নাম্বারের পরিবর্তে কোড ব্যবহার করা হবে,যাতে মূল্যায়ন প্রক্রিয়া হয় নিরপেক্ষ ও নায্য।

 

 

২) সময়োপযোগী ফলাফল প্রকাশ করা--


সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে পরিক্ষার ফলাফল দিতে হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।

 

৩) খাতা পুর্ণমূল্যায়ন সুবিধা--


ফলাফল প্রকাশের ৩ দিনের মধ্যে শিক্ষার্থীরা খাতা  চ্যালেঞ্জ করার সুযোগ পাবে এবং চ্যালেঞ্জ করা খাতা পুনমূল্যায়ন করে ১৫ দিনের মধ্যে ফলাফল দিতে হবে।

 

৪) শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন --

 

টিচার ইভ্যালুয়েশন প্রক্রিয়া চালু করে শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি ও একাডেমিক মান উন্নত করতে হবে। ৫) ইম্পুভমেন্ট পরিক্ষার

 

সুযোগ ও সংষ্কার--


যেকোন কোর্সে শিক্ষার্থীরা ৩ এর নিচে পেলে ইম্পুভমেন্ট দিতে পারবে। সেক্ষেত্রে একাধিক কোর্সে কোন ক্লাস ছাড়াই শুধু ক্রেডিট ফি দিয়ে ইম্পুভমেন্ট দেওয়া যাবে।
জআ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার