নেশাগ্রস্ত ছিল ঘাতক ট্রাক চালক আটক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০১

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক—সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা—মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী মা আরাধ্যা কেশব (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। এই পরিবারের কোনো সদস্যই আর বেঁচে রইলেন না।

 

৮—১০ বছর আগে মারা গেছেন কেশবার স্বামী। এবার সড়ক দুর্ঘটনায় মা—মেয়ের মৃত্যু হলো। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নজিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজি চালক সজল ঘোষ (৫০) শহরের নবীনগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০)। সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে। বর্তমানে সিলেটের বাদাম বাগিছায় থাকে। 

 


শুক্রবার সকাল ৭টা ১০মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। প্রথমার মৃত্যু নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান। তিনি বলেন, প্রথমে একজনকে হাসপাতালে নিয়েছেন কিছু লোক। কিন্তু ওই রোগী পথেই মারা  গেছেন। পরে হাইওয়ে পুলিশ আরো দুইজনকে নিয়ে গিয়েছেন, তারাও মৃত ছিলেন। হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিলেন।

 


নিহতদের ঘনিষ্ঠজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো সনাক্ত করেছেন। তিনি জানিয়েছেন, সিএনজি চালক সজল ঘোষসহ নিহত সকলেই ইসকন ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। এটা অত্যন্ত লোমহর্ষক ও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। আমরা এসে ঘটনাস্থলে দু’জনের মরদেহ পেয়েছি। মেয়েটাকে (প্রথমা চৌধুরীকে) হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে। 
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক সিলেটমুখী সিএনজিকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। চালক নেশাগ্রস্ত ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

 


স্থানীয় শাহীন মিয়া ও শাহ আলম জানিয়েছে, আমরা ঘুমে ছিলাম। বিকটশব্দ শুনতে পেয়ে দৌঁড়ে বের হয়েছি। গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়ে—মুচড়ে গেছে। ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে পাঠিয়েছি, পরে শুনেছি তিনিও নিহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল এসেছি। দুইটি লাশ উদ্ধার করেছি। 
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আমারা উদ্ধার করেছি।

 


শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ জানিয়েছেন, ঘাতক ট্রাকের চালক ও দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার