শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ ২ চোর আটক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫১

ছবি -সু.খবর

শান্তিগঞ্জে চোরাই সিএনজি অটোরিকাসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামে। ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করে শান্তিগঞ্জ পুলিশ।


চুরির ঘটনার পর গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার এবং চুরির ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে চুরি যাওয়া সিএনজির মালিক মুক্তখাই গ্রামের আসাদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও সিএনজি অটোরিক্সা চালক আসাদ আলী সারাদিন সিএনজি অটোরিক্সা চালিয়ে ঐদিন সন্ধ্যায় মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে রাখেন। পরদিন শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টায় আসাদ আলী নিজ বসত বাড়ী থেকে সিএনজি অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে এসে দেখতে পান তার লোহার শিকল ও তালা খোলা এবং তার সিএনজি অটোরিক্সাটি যথা স্থানে নাই। পরে তিনি সহ আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুজি করে সিএনজি অটোরিক্সার কোন সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় ঐদিন বিকালে একটি সাধারণ ডায়রি করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো. ইসমাইল মিয়া জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনার ৩ দিন পর শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক রাজিব রহমান, নবেল সরকার, ইসমাইল মিয়া ও সহ উপ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে প্রথমে সিএনজি চোরচক্রের সদস্য শান্তিগঞ্জ থানা এলাকার জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়াকে (২৮) আটক করি।  তার তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনার বারহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে আসাদ আলীর চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার করি। এসময় সিএনজি অটোরিক্সা চোর চক্রের অপর সদস্য বাইশদার ছালিপুরা গ্রামের বাসিন্দা মৃত আফসার উদ্দিনের ছেলে মো. ইসলাম উদ্দিনকে আটক করি। উল্লেখিত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করে আটককৃতদের মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার