ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫ ১২:১২

ছবি -সু.খবর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন, যখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তখন  সত্যবাদী শাসনব্যবস্থা কায়েম হবে। তখন যে উন্নয়ন হবে তা হবে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের প্রতীক হবে দাঁড়িপাল্লা। জামায়াত আমির ড. শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হবে।

 

 

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম। এর আগে ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলাম বৃটিশ শাসন থেকে। সেই ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি। যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের পরিবার, নিজের একাউন্ট, আত্মীয়স্বজনের একাউন্ট ভারী করতে লেগে গেছেন। তারা এতো বেশি টাকা আত্মসাৎ করেন যে, তাদের নিজের একাউন্টে জায়গা হয় না, অন্যের একাউন্টে টাকা রাখতে হয়। তারা যদি আল্লাহকে বিশ্বাস করতো, ভালোভাবে অনুসরণ করতো তাহলে তারা দেশের টাকা আত্মসাৎ করতো না। 

 

 

জামায়াত নেতা উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ ও ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুজন মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

 

 

বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ।

 

 

এসময় আরো বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মামুন আহমদ, সাবেক ছাত্র শিবির নেতা আরাফাত আহমদ রাহাত প্রমুখ।
জআ

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার