পাঠদান বিঘ্নিত, বার্ষিক পরীক্ষায় পড়বে প্রভাব

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ২২:৪৯

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে টানা ১০ দিন ধরে ঢাকায় আন্দোলন করছেন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ। আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে শ্রেণি কার্যক্রম বন্ধ করে কর্মবিরতিতে আছেন দেশের সকল বিদ্যালয়ের শিক্ষক। এরই ধাবাহিকতায় সুনামগঞ্জ বারোটি উপজেলার ২৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মবিরতি চলছে। ইতোমধ্যে ৭ কার্যদিবসে ক্লাস বন্ধ রেখেছেন শিক্ষকরা। তারা বলছেন, কেন্দ্রিয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি অব্যাহত থাকবে। 

 


এদিকে, শিক্ষার্থী অভিভাবকরা বলছেন- এভাবে আন্দোলন চলতে থাকলে আগামী নভেম্বর মাসের এসএসসির নির্বাচনী ও বার্ষিক পরীক্ষায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষকরা যে দাবি করেছেন, তা অত্যন্ত যৌক্তিক বলেও উল্লেখ করেছেন শিক্ষার্থী -অভিভাবকেরা। যৌক্তিক দাবি মেনে শিক্ষকদের দ্রুত ক্লাসে ফেরানোর সম্মিলিত আহ্বান করেছেন তারা।

 


শিক্ষকদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় বারো উপজেলার ২৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন না। যারা যাচ্ছেন, তারাও ফিরে আসছেন ক্লাস না করেই। প্রতিষ্ঠানে অনেক শিক্ষক উপস্থিত থাকলেও শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এতে লেখাপড়ায় অমনোযোগী হয়ে উঠছেন শিক্ষার্থীরা। তারা জানেন না ঠিক কবে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তাদের চিরচেনা শ্রেণি কক্ষে। এদিকে বার্ষিক পরীক্ষার দিনও ঘনিয়ে আসছে। সম্ভবত ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসির নির্বাচনী ও অন্যান্য ক্লাসের বার্ষিক পরীক্ষা শুরু হবে। ক্লাস না হওয়ার মারাত্মক  প্রভাব পড়বে বার্ষিক পরীক্ষা ও এসএসসির নির্বাচনী পরীক্ষায়।

 


শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শিক্ষকরা যে আন্দোলন করছেন তা অত্যন্ত যৌক্তিক। সেই সাথে ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে সেটাও ধ্রুব সত্য। সবগুলো বিষয় একটি আরেকটির সাথে সম্পর্কিত। সরকারের উচিত, শিক্ষকদের আন্দোলনে না রেখে তাদের দাবি মেনে নেওয়া। এতো কম টাকায় তো একজন মানুষ তার পরিবার নিয়ে চলতে পাওে না। সামনে এসএসসির নির্বাচনী ও সব ক্লাসের বার্ষিক পরীক্ষা। এ বিষয়টি শিক্ষকরাও মাথায় রেখে আন্দোলনের গতি পরির্তনের সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

 


জেবিবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইয়াকুব খাঁন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জাফরিন আক্তার বলেন, ক্লাস না হওয়ায় আমাদের খুবই অসুবিধা হচ্ছে। প্রতিদিন স্কুলে যাচ্ছি কিন্তু ক্লাস হচ্ছে না। সামনে পরীক্ষা। স্যাররা যে দাবি তুলেছেন তাও যৌক্তিক। আমাদের দাবি, স্যারদের যৌক্তিক দাবি মেনে যত দ্রুত সম্ভব তাঁদের শ্রেণি কক্ষে পাঠানো হোক। 


ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক আবদুর রহমান জামী বলেন, আমার এক মেয়ে ক্লাস সেভেনে পড়ে। প্রতিদিন স্কুলে যায় কিন্তু শিক্ষকরা আন্দোলনে থাকায় ক্লাস হচ্ছে না। এতে শিক্ষার্থীদের খুবই ক্ষতি হচ্ছে। সামনে বার্ষিক পরীক্ষা। আমাদেরও দাবি হচ্ছে, শিক্ষকরা যে দাবি করেছেন তা অত্যন্ত যৌক্তিক। তাদের দাবিগগুলো মেনে নেওয়া হোক। 

 


পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষেন্দু কুমার দেব, জয়সিদ্ধি বসিয়া খাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোখলেছুর রহমান ও আমরিয়া আলিম মাদ্র্রাসার সহকারি শিক্ষক মিছবাহ্ উদ্দিন বলেন, আমরা একটি যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে আছি। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, কেন্দ্রিয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবো না। শিক্ষার্থীদের কিছুটা ঘাটতি হচ্ছে ঠিক, কিন্তু আমাদের এই দাবিগুলোও তো যৌক্তিক। আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা রাতদিন পরিশ্রম করে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে কাজ করবো।

 


তবে জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম না চললেও দাপ্তরিক কাজ চলমান রয়েছে। অস্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম ফিলাপের কাজ করছেন শিক্ষকরা। তবে পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।
সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা বলেন, শুরু থেকেই আমরা আন্দোলনের আছি। সুনামগঞ্জ থেকে আমাদের প্রতিনিধিরা আন্দোলনে রয়েছেন। আমাদের এই আন্দোলনে সবাই সমর্থন জানিয়েছেন।  যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 


এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সদ…

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার