তাহিরপুর সীমান্তে আটক বিরল বন্যপ্রাণী অবমুক্ত

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ২৩:২৪

তাহিরপুর সীমান্ত এলাকায় আটককৃত একটি বিরল বন্যপ্রাণী প্রায় ৬ ঘণ্টা পর অবমুক্ত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জনসমক্ষে বন্যপ্রাণীটি বনে অবমুক্ত করেন। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয় কৃষকরা প্রাণীটি আটক করেন। আটককৃত প্রাণীটিকে কেউ ছিতাবাঘ, কেউ মেছোবাঘ আবার কেউ চিতা বিড়াল বলে ধারণা করেন।

 

রঙ্গাচড়া গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়া জানান, ধান কাটার সময় হঠাৎ কৃষকরা ধানক্ষেতের ভেতরে প্রাণীটি দেখতে পান। পরে তারা সেটিকে আটক করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি নিজের বাড়িতে নিরাপদে রাখেন। পরে বিষয়টি স্থানীয়  বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের জানান। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যে কৃষক প্রাণীটি আটক করেছিলেন তার সহযোগিতায় বিরল প্রাণীটিকে   অবমুক্ত করেন।

বন বিভাগের কর্মকর্তা  রফিকুল ইসলাম ও রুবেল আহমেদ জানান, সংবাদ পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে প্রাণীটি উদ্ধার করেন। তাদের ধারণা, সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের পাহাড়ি অঞ্চল থেকে প্রাণীটি লোকালয়ে চলে আসতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন জানান, বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধার করে জনসমক্ষে বন বিভাগের কর্মকর্তারা বনে অবমুক্ত করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার