পিআইসি গঠনে দরখাস্ত আহবান

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৫২

তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে কৃষকদের কাছ থেকে ৮ শর্ত দিয়ে দরখাস্ত আহবান করা হয়েছে। ২০২৫—২৬ অর্থ বছরে তাহিরপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন শাখার আওতাধীন শনি, মাটিয়ান, মহালিয়া, আঙ্গারুলি, বর্ধিত গুরমার হাওরে রক্ষা বাঁধের ভাঙন বন্ধকরণ/মেরামত করার নিমিত্ত পিআইসি গঠনের লক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা হয়েছে। ৪ ডিসেম্ভর আহবান করা আবেদনকারীগণকে নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। ত্রুটিপূর্ণ/অস্পষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে নোটিশে জানিয়ে দেয়া হয়েছে।

 


শর্তগুলো হচ্ছে— ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (পিআইসি কমিটির সকল সদস্যের), সভাপতি— সদস্য সচিবসহ সদস্যগণের এক কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জমির খতিয়ান (পর্চা) (উপজেলা ভূমি অফিস থেকে সত্যায়িত করে জমা দিতে হবে), সংশ্লিষ্ট মৌজা ম্যাপের ফটোকপি, প্রকৃত কৃষক হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন/কৃষি কার্ড, পিআইসির কাজের মাটি যে জমি থেকে সংগ্রহ করা হবে, সেই জমির মালিকানা, খতিয়ান ও দাগ নং/উপজেলা ভূমি অফিস থেকে সত্যায়িত করে জমা দিতে হবে। (উক্ত জমি অবশ্যই বাঁধ থেকে ৩০০ মিটার— ১০০০ ফুট দূরের হতে হবে), ওয়ারিশ সনদ দিতে হবে।

 


তাহিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, এ বছর তাহিরপুর উপজেলাতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ৭০টি পিআইসি’র কাজ করা হবে। তবে প্রয়োজনে বরাদ্দ ও প্রকল্প বৃদ্ধি হতে পারে বলে জানান তিনি ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার