শান্তিগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ২৩:০০

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে সজ্জাদ মিয়া পক্ষ। মামলায় অভিযুক্তরা হলেন দামোধরতপী গ্রামের মৃত. ইসকন্দর আলীর ছেলে তারা মিয়া, দুলু মিয়া, তারা মিয়ার ছেলে তানভীর আহমদ, সৌরভ মিয়া, একই গ্রামের ইউসুফ আলী ও রাহুল মিয়া।


সজ্জাদ মিয়ার ভাই ও পূর্ব পাগলা ইউনিয়ন প্রজন্ম দলের সিনিয়র সহ—সভাপতি ইজ্জাদ মিয়া বলেন, গত শনিবার সন্ধ্যায় তারা মিয়া আমাদের গ্রামে প্রচার করে বেগম জিয়া নাকি মারা গেছেন, এখন জীবিত রাখার নাটক করা হচ্ছে। আমি প্রতিবাদ করলে আমার সাথে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায় সে। পরে তার গোষ্ঠীর লোকজন নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এ ঘটনায় আমাদের অন্তত ৫ জন লোক  আহত হয়েছেন। 


এদিকে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত তারা মিয়া। তিনি বলেন, আমরা বেগম জিয়ার ব্যাপারে কোনো কথা বলিনি। ফায়ার সার্ভিসের একটি ইস্যু নিয়ে কথা বলেছি। এ ঘটনা নিয়েই ঝগড়া হয়েছে।
শান্তিগঞ্জ থানার এসআই মো. সেলিম আহমদ বলেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আজ তদন্তে গিয়েছিলাম, তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার