নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের চেষ্টা করব: নাছির চৌধুরী

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৭

দিরাই—শাল্লায় আমি একবার এমপি হয়েছি। কিন্তু সকল সমস্যার সমাধান করতে পারি নি। হাজার হাজার মানুষের হাজারো সমস্যা, এই সমস্যাগুলো থেকেই গেছে। আগে এলাকায় চোরের উপদ্রব বেশি ছিল। গরু চুরি, নৌকা চুরি হতো। এই সমস্যার সমাধানে আমি চেষ্টা করেছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হয় নি। এবার আমি নির্বাচিত হতে পারলে সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। 

 


সম্প্রতি কেএস ব্রিকস ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবর— এর বিশেষ আয়োজন ‘চল যাই ভোটে’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন সুনামগঞ্জ—২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির উদ্দিন চৌধুরী। 

 


সাধারণ জনগণ আপনাকে কেন ভোট দিবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের উপর মানুষের অনেক দাবি, অনেক আশা থাকে। কিন্তু সেই আশা রক্ষা করা সম্ভব হয় নি। কিছুই করতে পারি নি। এই আসনে সুরঞ্জিত সেনগুপ্ত সাত বার এমপি ছিলেন। এলাকার সমস্যা সমাধানে কিছুই করতে পারেন নি তিনি।  
তিনি বলেন, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, সমস্যার সমাধান করা যায় না। একজন প্রার্থী এলাকায় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নৌকা বাইচ প্রতিযোগিতা দিবে, নানা অনুষ্ঠানের আয়োজন করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার