প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৩ ০৮:০৬
চলন্ত গাড়িতে ঢিল মেরে গাড়ি ভাংচুর করায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক বিএনপি কমীর্কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় মিনি বাসে ঢিল ছুঁড়ে গাড়ি ভাংচুরের অপরাধে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে শহীদ মিয়া (২৩)।
এরআগে দুপুর থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফার”ক আহমদের নেতৃত্বে নেতাকমীর্রা সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়ক অপরোধের চেষ্টা করে। এসময় বিএনপি নেতাকমীর্দের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফার”ক আহমেদ বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের উপজেলায়ও অবরোধ কার্যক্রম চলমান আছে। তবে পুলিশ খুবই মারমুখী আচরণ করছে। দেশে গণতন্ত্র নাই, স্বাধীনতাও নাই। আমাদের সাথে পুলিশ যে আচরণ করছে তা দেখে মনে হচ্ছে, পুলিশই আমাদের প্রতিপক্ষ।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে পিকেটিং চলাকালে পাগলা বাজারে বিএনপির এককর্মী চলন্ত গাড়িতে ঢিল মারে ও গাড়ি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে। আটককৃত ব্যক্তির বির”দ্ধে গাড়ি ভাংচুর ও নাশকতার দায়ে মামলা দায়ের করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন