ছাতকের দক্ষিণাঞ্চলে একটি উপজেলা দরকার: মিলন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৭

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমাদের ছাতক-দোয়ারাবাজার উপজেলা হচ্ছে বিশাল এরিয়া ভিত্তিক অঞ্চল।  ছাতক পৌরসভাসহ এই অঞ্চলে প্রায় ৫ লাখ ৪৪ হাজার ভোটার আছেন। ছাতক- দোয়ারাবাজার এলাকায় মূল সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা। সড়ক যোগাযোগ অত্যন্ত নাজুক। শিক্ষা ব্যবস্থাও রয়েছে অনেক সমস্যা। আমাদের হাসপাতাল আছে, কিন্তু রোগীরা সেবা পাচ্ছেন না। বিশেষ করে, ছাতকের দক্ষিণাঞ্চলে একটি উপজেলা দরকার, এটি জনগণের দীর্ঘদিনের দাবি। সেখানে একটি উপজেলা হলে দক্ষিণাঞ্চলের মানুষের সুবিধা হবে। তাদের অনেক দুঃখ দুর্দশা লাঘব হবে। 


সম্প্রতি কেএস ব্রিকস ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবর এর বিশেষ আয়োজন ‘চল যাই ভোটে’ অনুষ্ঠানে কথা বলেছেন কলিম উদ্দিন আহমেদ মিলন। অনুষ্ঠানে তিনি তাঁর নির্বাচনী ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন। 

 


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক পৌরসভায় সুপেয় পানির অভাব রয়েছে, এটি আমাদের প্রধান সমস্যা। নদী থেকে পানি এনে শোধন করে পানি সরবরাহ করতে হয়।  এটি আমাদের জন্য বড় একটা সমস্যা।  

 


তিনি বলেন, আমরা নির্বাচিত হলে (বিএনপি) সকলকে নিরাপদে রাখব, উন্নয়নের মধ্যে রাখব- এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি।  
আপনার এলাকায় অন্যান্য দলের প্রার্থীরা একইভাবে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন।  এই অবস্থা থেকে আগামী নির্বাচনে সাধারণ জনগণ কেন আপনাকে ভোট দিবে- এমন প্রশ্নের জবাবে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনীত প্রার্থী।  অন্যান্য দলের প্রার্থীরাও জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমরা সুনির্দিষ্ট করে সমস্যাগুলোকে চিহ্নিত করেছি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে। 

 


তিনি আরও বলেন, আমি চতুর্থ জাতীয় সংসদে ছিলাম, ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদের প্রতিনিধি ছিলাম। এছাড়াও আরও ২ টি সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। সুতরাং, এই অভিজ্ঞতা আমার আছে। আমাদের  কমিটমেন্ট হচ্ছে জনগণের কল্যাণ করা।  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সকল এলাকাতে জনগণের সাথে সম্পৃক্ত রয়েছেন। টোটাল একটা ব্যবস্থাপনা আমাদের রয়েছে, সেজন্যই আমরা মনে করি ভালো করতে পারব। 
আপনার এলাকায় বিএনপি থেকে আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তাহলে নির্বাচনে আপনার কোনো চ্যালেঞ্জ আছে কি-না-  এমন প্রশ্নের জবাবে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই দলে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, যাদেরকে নমিনেশন দেওয়া যায়। সুনামগঞ্জ -৫ আসনেও এইরকম অনেকেই রয়েছেন, তারা মনোনয়ন চেয়েছেন।  কিন্তু মনোনয়ন তো একজনকেই দিতে হয়।  আমরা আশাবাদী যে, সকলেই এই দলের সিদ্ধান্ত শ্রদ্ধার সাথে মেনে নিবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার